1. online@aporadhchitro.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@aporadhchitro.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ বৃদ্ধ গ্রেপ্তার, মূল্য প্রায় ৩ কোটি টাকা ভোলাহাট কলেজে টানা ৩ বছর পাসের হার শূন্য, শিক্ষার মান নিয়ে প্রশ্ন.? জাতির শ্রেষ্ঠ সন্তান ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চীর অম্লান — সারোয়ার ওয়াদুদ চৌধুরী। বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র.? গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, কেমিক্যালসহ গ্রেপ্তার ১ ১০ টাকার চিতই পিঠায় মাতোয়ারা গাইবান্ধা, ভর্তার স্বাদে জমজমাট আড্ডা! গাইবান্ধায় আইন-শৃঙ্খলা রক্ষায় ‘কুইক রেসপন্স টিম’: পিবিআইয়ের সাথে পুলিশ সুপারের মত বিনিময় ৪৯ বছরের শাক বিক্রির জীবন, আজ রাস্তার পাশে ক্রেতার অপেক্ষায় অসহায় বিক্রেতা

ভোলাহাট কলেজে টানা ৩ বছর পাসের হার শূন্য, শিক্ষার মান নিয়ে প্রশ্ন.?

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার

 

স্টাফ রিপোর্টার:- শহিদুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর কলেজটির মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তিনিও অকৃতকার্য হয়েছেন। ফলে এ বছর পাসের হার শূন্য শতাংশ।

বিগত বছরের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৩ সালে ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জনই ফেল করে। সে সময় মাত্র ৫ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য কলেজটিতে ১৭ জন শিক্ষক কর্মরত ছিলেন। এরপর ২০২৪ ও ২০২৫ সালেও একই চিত্র। টানা তিন বছর শতভাগ ফেল করায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে অভিভাবকরা বলেন, কলেজটি একসময় সুনামের সাথে পরিচালিত হলেও বিগত কয়েক বছর ধরে কেন এমন হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। একজন শিক্ষার্থীও পাস না করাটা ভোলাহাট উপজেলার সুনামে ভাটা পড়ার মতো।

এ বিষয়ে মন্তব্য জানতে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানার মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে টানা ফল বিপর্যয় অত্যন্ত উদ্বেগজনক। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন বলেন, শতভাগ অকৃতকার্য কলেজগুলোকে চিঠি দেওয়া হবে এবং কেন এমন ফলাফল হয়েছে তা লিখিতভাবে জানতে চাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews