1. online@aporadhchitro.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@aporadhchitro.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ বৃদ্ধ গ্রেপ্তার, মূল্য প্রায় ৩ কোটি টাকা ভোলাহাট কলেজে টানা ৩ বছর পাসের হার শূন্য, শিক্ষার মান নিয়ে প্রশ্ন.? জাতির শ্রেষ্ঠ সন্তান ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চীর অম্লান — সারোয়ার ওয়াদুদ চৌধুরী। বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র.? গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, কেমিক্যালসহ গ্রেপ্তার ১ ১০ টাকার চিতই পিঠায় মাতোয়ারা গাইবান্ধা, ভর্তার স্বাদে জমজমাট আড্ডা! গাইবান্ধায় আইন-শৃঙ্খলা রক্ষায় ‘কুইক রেসপন্স টিম’: পিবিআইয়ের সাথে পুলিশ সুপারের মত বিনিময় ৪৯ বছরের শাক বিক্রির জীবন, আজ রাস্তার পাশে ক্রেতার অপেক্ষায় অসহায় বিক্রেতা

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জামালপুর জেলা কমিটি গঠন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার

 

মানবাধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ

জামালপুর প্রতিনিধি:

মানবাধিকার সুরক্ষা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জামালপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে জামালপুর জেলায় সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সামসুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল, মানবতাবাদী ও মানবিক যোদ্ধা দেওয়ান আজাদ পারভেজ।

অনুষ্ঠানে জামালপুর জেলা কমিটির দায়িত্বশীল হিসেবে মো. আতাহার আলী ও মানবিক যোদ্ধা মো. শফিকুল ইসলাম আলমকে মানবাধিকার কার্ড পরিয়ে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, মানবাধিকার রক্ষা, অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংগঠনটির সেক্রেটারি জেনারেল দেওয়ান আজাদ পারভেজের নেতৃত্বে ও উদ্যোগে এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

জামালপুর জেলা কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানবাধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধি, মানুষের অধিকার সম্পর্কে ধারণা তৈরি এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনার পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন পর্যায়ক্রমে সারাদেশে তাদের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserved.
Theme Customized By BreakingNews