1. online@aporadhchitro.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@aporadhchitro.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ বৃদ্ধ গ্রেপ্তার, মূল্য প্রায় ৩ কোটি টাকা ভোলাহাট কলেজে টানা ৩ বছর পাসের হার শূন্য, শিক্ষার মান নিয়ে প্রশ্ন.? জাতির শ্রেষ্ঠ সন্তান ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চীর অম্লান — সারোয়ার ওয়াদুদ চৌধুরী। বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র.? গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, কেমিক্যালসহ গ্রেপ্তার ১ ১০ টাকার চিতই পিঠায় মাতোয়ারা গাইবান্ধা, ভর্তার স্বাদে জমজমাট আড্ডা! গাইবান্ধায় আইন-শৃঙ্খলা রক্ষায় ‘কুইক রেসপন্স টিম’: পিবিআইয়ের সাথে পুলিশ সুপারের মত বিনিময় ৪৯ বছরের শাক বিক্রির জীবন, আজ রাস্তার পাশে ক্রেতার অপেক্ষায় অসহায় বিক্রেতা

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, কেমিক্যালসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলমের নেতৃত্বে অভিযান, ইউটিউব দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি গ্রেপ্তার ব্যক্তির

রাজন ইসলাম রাজু নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা তৈরির বিপুল পরিমাণ কেমিক্যাল ও সরঞ্জামসহ নাজমুল ইসলাম বাপ্পি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গাজীপুরের পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলমের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ওসি নিজেই। তাঁর নির্দেশনায় এএসআই নুর আলম, এএসআই মিজান ও এএসআই মোতালেব গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গীর ঢাকা ডাইং রোডের আলেরটেক এলাকার নাজমা সুতার বাড়ির তৃতীয় তলায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পান।

পরে ওসি মো. মাকছুদুল আলম নিজে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কেমিক্যাল ও সরঞ্জাম উদ্ধারসহ নাজমুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাপ্পি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল সংগ্রহ করছিলেন। পরে নিজের বাড়িতে ল্যাব স্থাপন করে ইয়াবা তৈরির প্রস্তুতি নেন বলে জানা গেছে।

গ্রেপ্তার বাপ্পির দাবি, ইউটিউব দেখে তিনি ইয়াবা তৈরির কৌশল শিখেছেন। ইয়াবা তৈরি ও বিক্রির মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিলেন তিনি। তবে উৎপাদন কার্যক্রম শুরু করার আগেই টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে তাঁর পরিকল্পনা ভেস্তে যায়।

স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী এ অভিযানে স্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে আবাসিক এলাকায় মাদক তৈরির এমন গোপন উদ্যোগের খবর উদ্বেগ তৈরি করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলমের সরাসরি নেতৃত্বে পরিচালিত এ অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাদক উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2026, All rights reserve